1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ৬:৩৩ pm

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অধ্যাপক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) ও ভাইরোলজি বিভাগ পদে কর্মরত ছিলেন।

তিনি আইইডিসিআরের সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি তিনি অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন পদে) পদোন্নতি পান।

বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক তাহমিনা শিরীনকে আইইডিসিআরে এ বদলি ও পদায়ন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা আগামীকাল বৃহস্পতিবার অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে যোগদান করবেন বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ