1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
৫ রানে ৪ উইকেট

দুর্দান্ত মুস্তাফিজে বিধ্বস্ত খুলনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ৫:২৩ pm

চমক জাগিয়ে সাকিব আল হাসান ওপেনিংয়ে নামলেও তার ব্যাটে রানখরা কাটেনি। তারকাবহুল জেমকন খুলনার ব্যাটিংয়ের দুরাবস্থারও মনে হয় শেষ নেই। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে নাভিশ্বাস উঠল সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়দের। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছে জেমকন খুলনা। ভয়ংকর মুস্তাফিজ নিয়েছেন ৫ রানে ৪ উইকেট।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন ‘কাটার মাস্টার’। এই নিয়ে নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল চট্টগ্রাম। আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে তারা ৮৮ রানে শেষ করে দিয়েছিল। খুলনার দুর্দশার শুরু প্রথম ওভার থেকেই। রান নেওয়ার চেষ্টায় বিজয় আর সাকিব চলে যান এক প্রান্তে। মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন বিজয়।

৫ হাজারের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল ৩ রান। ওই ৩ রান করেই তিনি মিড অনে ক্যাচ তুলে দেন। তিনে নেমে ইমরুল কায়েস বরাবরের মতো উইকেট উপহার দিয়ে আসেন। প্রথম দুই ম্যাচে ‘ডাক’ মারা ইমরুল আজ অবশ্য ২৬ বলে ২১ রান করেন। আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে দলকে উদ্ধার করা আরিফুল হকও আজ ৩০ বলে মাত্র ১৫ রানে আউট হন। ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ। আর টানা ৪ ওভারের স্পেলে বল করে নাহিদুলের শিকার ১৫ রানে ২ উইকেট।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ