1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেম করে বিয়ে, অর্থের লোভে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ৯:৪৩ pm

অর্থের লোভে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে দেশটির নদিয়ার শান্তিপুরের নতুনহাটে। অভিযোগের ভিত্তিতে যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। এরপর পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে অর্থের লোভে পড়ে দীপ টুম্পাকে বিক্রি করে দেয়। টুম্পার আত্মীয়দের অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে অর্থ আদায় করেছে। অর্থ না দিলে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো।

অর্থ না দিলে মেয়েকে বিক্রি করে দেওয়ারও হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের। তার আত্মীয়দের দাবি, গতকাল টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরে দীপ। এরপরই শুরু হয় তাঁর খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তাঁর কোনো খোঁজ মেলেনি। এরপর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্র: আনন্দবাজার।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ