1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভ্যানচালক হত্যা মামলার আসামির ফাঁসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ২:০১ pm

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান এই আদেশ দেন।

আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন।

একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

ভিন্নবার্তা/ এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ