1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ১০:১৮ pm

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোডসহ আশপাশ এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ