1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেরিন ড্রাইভে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ২:২১ pm

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে র‌্যাব-১৫ এর সদস্যরা এক অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের ওপর র‌্যাব সদস্যরা আকস্মিক এ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে গেপ্তার হওয়া পাচারকারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা পাচারকারীর নাম মোহাম্মদ মিজান (২১)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বাসিন্দা বনি আমীনের পুত্র। র‌্যাবের অভিযানকালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, গেপ্তার হওয়া পাচারকারী রোহিঙ্গা তরুণ মিজান স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছিলেন। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক সাত কোটি পঞ্চাশ লাখ টাকা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ