
আজ (মঙ্গলবার) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২০ এর পুরুষ সদস্যদের শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দৈনিক বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল, দ্বিতীয় হয়েছেন দৈনিক সকালের সময়ের আব্দুল লতিফ রানা ও তৃতীয় হয়েছেন জিটিভির রাজু আহমেদ।
নারী সদস্যদের শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা ট্রিবিউনের বিলকিছ ইরানী, দ্বিতীয় হয়েছেন ৭১ টিভির ফালগুনী রশীদ ও তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর মো: মেহরাব হোসেন আসিফ ও ক্রীড়া উপ কমিটির সদস্যরা।
আজকের অন্যান্য খেলার ফলাফল, ক্যারমে জয় পেয়েছেন জসিম উদ্দিন রানা (নয়াদিগন্ত) ও সাদ্দাম হোসেন (যুগান্তর)। ব্রীজে জয় পেয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ-শফিকুল ইসলাম শামীম জুটি।
প্রসঙ্গত, আগামীকাল ১৮ নভেম্বর ২০২০ বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরচ্যারি ও গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/বিজ্ঞপ্তি/এসএস