
আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে দলের নেতা কর্মীরা।
এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয় ।
বুধবার দুপুরে(১১নভেম্বর) জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা যুবলীগের আয়োজনে এই কর্মসুচী পালন করা হয়।
পরে সেখানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পী।
এতে ভাচুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন বক্তব্য দেন এতে।
এরআগে শহরে বিভিন্ন জনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় যুবলীগের উদ্যোগে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ‘কেউ গৃহহীন থাকবে না’ বাস্তবায়নে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ দুটি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে এক লাখ ৭১হাজার ১’শ টাকা ব্যয়ে দুটি ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া উদযাপন কর্মসুচীর উদ্বোধন করা হয় বেলুন উড়িয়ে পরে দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতা কর্মীরা।
জেলা, উপজেলা, পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই