1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পীরগাছা উপজেলা আ’লীগ সম্পাদকের পিতার জানাজা সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ৯:২৪ pm

রংপুরের পীরগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের পিতা শহিদুল ইসলাম সরকারের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জমানবীশ মাদ্রাসা মাঠে উপজেলা চেয়ারম্যান শাহ আবু নাসের মাহবুব, উপজেলা আ’লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসলমান ও বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

পরে উপজেলার অনন্তরাম এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে এক শোকবার্তায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের পিতার মৃত্যুতে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ