
নিবাচনী অঙ্গিকারে ডিজিটাল হলো দেশ, মুজিব বর্ষে ই-পাসপোর্ট ধন্য হলো দেশ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারী সহ দেশের ১২টি জেলার শুভ উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পিবিজিএমএস, এনডিসি, পিএসসি মোহাম্মদ আইয়ুব আলী। নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক মোঃ শহিদ উল্যাহ বলেন, ই-পাসপোর্টের মাধ্যমে ভোগান্তি কমবে।
অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং আবেদন করে অনলাইন কপি সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী অফিসে জমা দিতে হবে। এমনকি ই-পাসপোর্ট এর জন্য নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে।
ভিন্নবার্তা/এমএসআই