
রৌমারীতে ধর্ণী নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর উদ্যোগে আজ ১০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শতশত মানুষ মান বন্ধনে অংশ গ্রহণ করেন।
ভারতের মেঘালয় আসাম থেকে আঁকাবাঁকা পথে বয়ে আসা একটি শাখা নদী মানকারচর সীমান্তের ঠকুরান বাড়ি ও বাংলাদেশ সীমান্তের বড়াইবাড়ী ১০৬৮ সীমান্ত পিলার ভেদ করে ধরর্ণী নদীতে প্রবেশ করে। ধরর্ণী নদীটি বড়াইবাড়ী, চুলিয়ারচর, দক্ষিণ চুলিয়ারচর, নামা বারবান্দা, ঝাউবাড়ী,পাটাধোয়াপাড়া, বকবান্দাসহ প্রায় ১৫টি গ্রামের ভিতর দিয়ে জিনজিরাম নদীতে পতিত হয়। শুকনা মৌসুমে নদীটি শান্ত থাকলেও বর্ষা মৌসুমে রাক্ষসী রূপ ধারণ করে। ভারত থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে নদীর দু’কূল ভাঙ্গাসহ শতশত একর কাঁচাপাকা ফসল নিমিশেই বিলীন হয়ে যায়।
নদী কূলীয় মানুষগুলো ভাঙ্গন আতংকে হাহাকারে চোখের ঘুম হারিয়ে ফেলে। যুগযুগ ধরে ভাঙ্গছে আশ্রয়স্থল, ভাঙ্গছে ফসলের জমি, ব্রীজ, কালভার্ট।
সীমান্ত সড়ক বা ভারত থেকে বয়ে আসা পাহাড়ী ঢল প্রতিরোধে সীমান্ত বাঁধ না থাকায় ১৯৯০ সালে ধর্ণী খালের সৃষ্টি হয়। খালটির মুখ বন্ধে সরকারি কোন হস্তক্ষেপ না থাকায় বছরের পর বছর ভারতীয় পাহাড়ী ঢলের প্রচণ্ড স্রোতে খালটি ধর্ণী নদেীতে পরিণত হয়। দীর্ঘ ৩০ বছরে ওই অঞ্চলের প্রায় ২শ’ ঘরবাড়ী ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ ব্যাপারে নদী ভাঙ্গন কবলীত বানেচা খাতুন ও আফরোজা খাতুন, কান্না ভাঙ্গা কণ্ঠে বলেন, আমরা গরীব মানুষ জমিজমা নেই ভিটেমাটি টুকুই ছিল শেষ সম্বল, সেটাও নদীতে ভেঙ্গে গেছে। এখন মাথা গোজার ঠাঁই নেই।
এ নিয়ে দক্ষিণ চুলিয়ারচর গ্রামের নদী ভাঙ্গন কমিটির আহ্বায়ক ইসলাম উদ্দিন বলেন, আমি গ্রামের একজন সাধারণ কৃষক। ধর্ণী নদীর ভাঙ্গনে অসংখ্য বাড়িঘর, ফসলী জমি ব্রীজ,কালভাট নদী গর্ভে বিলীন হয়েছে।
নদী ভাঙ্গন রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছি, তা যেন কেউ আমলে নেয়নি। এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, আমি ওই এলাকার নদী ভাঙ্গন রোধ কমিটির দেওয়া স্মারকলিপি পেয়েছি। এ নিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হবে। যাতে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসী উপকৃত হয় সে বিষয়ে জোর আলোচনা চালানো হবে। ধর্ণী নদীর ভাঙ্গন বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, রৌমারী’র দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী ১৫ টি গ্রামের ভেতর দিয়ে ধর্ণী নদীটি বয়ে গেছে। যার ভয়াবহ ভাঙ্গনে গ্রামীণ সড়ক, ফসলী জমি, মানুষের ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর দুইপারে জিওব্যাগ ও বল্ডার ফেলে অতিসহজে নদীটির ভাঙ্গন রোধ করা যেতে পারে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস