1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা

কর্নেল শহিদসহ ৪ জনের যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ৯:৪৩ pm

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন চৌধুরীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আসামি শহিদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী ফারজানা আনজুম খান পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর দুই আসামি সৈয়দ আকিদুল আলী ও খোরশেদ আলম পাটোয়ারীকে জেল থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

গত বছরের ১৭ জানুয়ারি শহিদ উদ্দিন চৌধুরীর স্ত্রীর মালিকানাধীন ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৮৪নং বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখান থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ আরেকটি পিস্তল, একটি শটগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল ওই দিনই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দেয়া হয়। গত বছরের ১৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ