1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ৫:৪৮ pm

আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার সকালে ঢাবির ডিনস কমিটির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিনস কমিটির বৈঠকে আগামী শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামনের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হবে।

অন্যান্য ইউনিটে বিদ্যমান সিট বাড়বে কিনা এ বিষয়ে কোনো কিছু জানায়নি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা আরও পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ