1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বোমার আঘাতে আফগানিস্তানের সাবেক টিভি উপস্থাপক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ৫:১৪ pm

আফগানিস্তানে বোমার আঘাতে সাবেক টিভি উপস্থাপকের মৃত্যু হয়েছে। ইয়ামা সিয়াওয়েস নামের সাবেক ওই টিভি উপস্থাপক দেশটির টোলো টিভির একটি রাজনীতি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। আফগান পুলিশের ভাষ্যে, নিহত সাংবাদিকের সঙ্গে আরও দুজন এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ এ ঘটনায় তদন্তের আশ্বাস প্রদান করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। ঘটনাটি ঘটেছে ওই ব্যক্তির বাড়ির কাছেই। নিহত উপস্থাপকের গাড়ির মধ্যেই বোমা রাখা ছিল বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। সাবেক এই উপস্থাপক দেশটির কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে নিহত অপর দুজনের একজন গাড়ির চালক মোহাম্মদ আমিন ও অপরজন ব্যাংকেরই জেষ্ঠ্য কর্মকর্তা আবদুল্লাহ আনাস।

গত বছরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে দেশটির সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী তালেবানদের প্রায় দুই দশকের লড়াইয়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু এরপরেও দেশটিতে সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি। গত সপ্তাহেও কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলায় ২২ জন নিহত হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই আবার এ রকম আরেকটি ঘটনা ঘটল। আফগান প্রতিনধিদের সঙ্গে তালেবানদের স্থায়ী শান্তি আলোচনার লক্ষ্যে কাতারে আলোচনা এখনো চলমান রয়েছে।

সূত্র: এপি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ