1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ১১:২০ pm

জমির মালিকানা দাবি নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ১১ জন হলেন- বিপুল চৌধুরী, ইছরাফিল আলী, মফিজ উদ্দিন, আলতাব আলী, আইনুল হক, আহাদুল মিয়া, মাসুদ রানা, আব্দুল মালেক, মেঙ্গো মামুদ, ডলি বেগম ও মাসুরা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালিকাপুর পূর্বপাড়ার দুলাল চৌধুরী ও তার লোকজন ভোগদখলীয় জমিতে সকালে আলু লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ আজিজুল চৌধুরী ও তার লোকজন মালিকানা দাবি করে ওই জমিতে আলু লাগাতে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুলালের পক্ষের পাঁচজন ও আজিজুলের পক্ষের ছয়জন আহত হন। আহতরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওসি আবদুল আউয়াল জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ