1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সোশ্যাল মিডিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে তরুণী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ৪:২৪ pm

সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে আটক করে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,’ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন।’

তিনি জানান, তাঁর একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।

আটক ইসরাত জাহান রেইলি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ