1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভোট নিয়ে ট্রাম্পের মামলা খারিজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ ১০:৫৩ am

যুক্তরাষ্ট্রের মিশিগানে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের প্রচার শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন মিশিগানে জয়ী হয়েছেন। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাসে তেমনটিই বলা হয়েছে। আগের নির্বাচনে এই রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগানে পরাজয়ের ইঙ্গিত মানতে পারছিলেন না ট্রাম্প। এ কারণে ভোট গণনা বন্ধে মামলা করেন।

মিশিগানের আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস বৃহস্পতিবার ট্রাম্প শিবিরের করা মামলা খারিজের আদেশ দেন। এ সংক্রান্ত লিখিত আদেশ মার্কিন সময় শুক্রবার দেবেন বলেও জানিয়েছেন তিনি। স্টিফেনস বলেন, এ মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি।

এদিকে বাইডেনের প্রচার শিবিরের পক্ষ থেকে মামলার সমালোচনা করে বলা হয়েছে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল। এর কোনো আইনি ভিত্তি নেই।

মিশিগান ও উইসকনসিনে জয়ী হওয়ার পর বাইডেন ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে গেছেন। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪। ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ