1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে লোক নিয়োগের নামে প্রতারণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ৬:১৪ pm

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি: নামক একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ২ জন সুপারভাইজার ও ১ জন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করা হবে। এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিঃ কে অনুমোদন দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণা। বিজ্ঞপ্তিতে ব্যবহৃত মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরটিও জাল।

গতকাল সংবাদপত্রে প্রেরিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো অনুমোদন কখনোই কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারক চক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে। বিষয়টি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং উক্ত প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ