1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
রায়হান হত্যা

মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ১১:৪৪ pm

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে পিবিআই।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার মামলার তদন্তের ভার দেয়া হয় পুলিশ পরিদর্শক আওলাদ হোসেনকে।

পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়হান হত্যা মামলা তদন্ত চলাকালীন তদন্ত কর্মকর্তা সহ ৫ পুলিশ পরিদর্শক ও এক উপ পরিদর্শক ও ২ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হন। গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত কর্মকান্ডে যাতে ব্যাঘাত না ঘটে তাই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার দিন বন্দরবাজার পুলিশ ফাড়িঁতে ধরে আনার সময় রায়হানের বিরুদ্ধে কথিত ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুল শেখের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।

কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় বাদী আফজাল হোসেন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর সিলেটের কাজির বাজার ব্রিজের মুখে সৌদি রিয়াল বিক্রির কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে একটি প্যাকেট দেন। কিন্তু পরে প্যাকেট খুলে সেখানো কোন রিয়াল পাওয়া যায়নি। পাওয়া গেছে পেপারে মোড়ানো একটি সাবান। এর আগে গত ২৫ অক্টোবর সাইদুল শেখকে ৫৪ ধারায় গ্রেফতার করে পিবিআই। পরে তাকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠায় আদালত।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ