1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্যাংস্টারদের পাত্তা দেননি শাহরুখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ৫:৩১ pm

গতকাল পা রাখলেন ৫৫ বছর বয়সে। আজো তার চাহনি অম্লান। তার চলাফেরায় দুলে উঠে বলিউড। তার প্রশংসাকীর্তন শুধু ভারত নয় সুর তোলে সারাবিশ্বে। ৫৫ তম জন্মদিনে শাহরুখ সম্পর্কে উঠে এলো বেশ কিছু নতুন তথ্য। এতে শাহরুখের মান আরো বেড়েছে বলেই ভাবছেন ভক্তরা।

নব্বইয়ের দশকে যখন বলিউড নিয়ন্ত্রণ করতেন বড় বড় গ্যাংস্টাররা তখন শাহরুখ অনেকাংশেই ছিলেন ভারমুক্ত স্বাধীন একজন অভিনেতা। কারো বাধাতেই নড়ানো যেত না তাকে।

সাংবাদিক (বিধু বিনোদ চোপড়ার স্ত্রী) অনুপমা চোপড়ার বই ‘দ্যা কিং অফ বলিউড’-এ শাহরুখ সম্পর্কে বেশ কিছু না জানা তথ্য প্রকাশ করেন লেখিকা। যেখানে তিনি জানান, যশরাজ ফিল্মসের ব্যানারে দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিংয়ের সময় আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন শাহরুখ। মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন শাহরুখ খান। দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিং শুরুর পর থেকেই ‘গ্যাংস্টার’ আবু সালেমের হুমকি ফোন পাওয়া শুরু করেন কিং খান। যদিও কোনদিনই শাহরুখ ওই সব হুমকি ফোনকে সেভাবে পাত্তা দেননি।

এরকমই আবু সালেমের একটি হুমকি ফোনে একবার বেজায় চোটে যান শাহরুখ খান। কার সঙ্গে তিনি কাজ করবেন এবং কোন ছবি তৈরি করবেন, তার জবাব আবু সালেমকে তিনি দেবেন না বলেও সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তাই আবু সালেম যেন তাকে এসব বিষয়ে জ্ঞান দিতে না আসেন বলেও গ্যাংস্টারকে সাবধান করে দেন শাহরুখ খান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ