1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন আমির খানের মেয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ২:৫৮ pm

কেন তিনি মনমরা! কেন অবসাদ গ্রাস করে তাঁকে! বলিউডের এক নামী অভিনেতার মেয়ে হয়েও, তারকার বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান হওয়ার পরও কেন অবসাদগ্রস্ত হয়ে পড়েন! সম্প্রতি এমনই প্রশ্নের সামনে পড়তে হয় আমির খান এবং রিনা দত্তের মেয়ে ইরা খানকে। মানসিক অবসাদ নিয়ে কথা বলার পর যখন ইরা খানকে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়, তখন এবার তাঁর স্পষ্ট উত্তর দিলেন আমির-কন্যা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ইরা খান। যেখানে অবসাদ নিয়ে কথা বলার পাশাপাশি কেন তিনি মনমরা থাকতেন এক সময়, সে বিষয়েও খোলসা করেন। ইরা বলেন, মাত্র ১৪ বছর বয়সে যৌন হেনস্থার মুখোমুখি হন তিনি। যখন তাঁকে ওই দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়, সে বিষয়ে ইমেইল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলেন। এরপর ওই দুঃসহ পরিবেশ থেকে মা-বাবাই তাঁকে টেনে বের করে আনেন।

যৌন হেনস্থা কী এবং কেন তাঁর সঙ্গে ওই ধরনের ঘৃণ্য কাজ করা হচ্ছে, তা প্রথমে বুঝে উঠতে পারেননি। পরে বাবা-মায়ের সাহায্যে অবসাদের জাল কেটে তিনি বেরিয়ে আসতে শুরু করেন। অবসাদের জাল কেটে বেরিয়ে আসার পর আর কখনও তাঁকে ওই ধরনের দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি বলে জানান ইরা খান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ