1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঋণ শোধে আবারো সময় পেলেন গ্রাহকরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০ ১১:৪১ pm

করোনাভাইরাসের বেশ আগ থেকেই খারাপ অবস্থায় রয়েছে দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগ গ্রাহকই টাকা ফেরত দিতে পারছেন না। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আবারো ঋণের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এক্ষেত্রে গ্রাহকেরা ঋণ পরিশোধে ডিসেম্বর পর্যন্ত ছাড় পেয়েছেন। ফলে নভেল করোনাভাইরাসের কারণে যারা সমস্যায় পড়েছেন, তারা ঋণ শোধ করতে বাড়তি সময় পাচ্ছেন। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোনো গ্রাহক কিস্তি পরিশোধ করতে না পারলে আগামী জানুয়ারি থেকে ওই কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনরায় নির্ধারণ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ যাঁরা চলতি বছরে ঋণ শোধ করবেন না, তাঁদের আগামী বছর থেকে কিস্তির সংখ্যা ও পরিমাণ নির্ধারণ করা যাবে। যতসংখ্যক কিস্তি বকেয়া থাকবে, ঠিক ততসংখ্যক বাড়ানো যাবে। ঋণের ওপর সুদ হিসাবের ক্ষেত্রে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

প্রসঙ্গত, এর আগে ব্যাংকের গ্রাহকদেরও একই ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে দেশে ৩৩টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। গত জুনের শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯০৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৩ দশমিক ২৯ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ