1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০ ১১:২৮ am

বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুসফুসে সংক্রমণ-জনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

আবুল হাসনাত একজন সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ