1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটে লাইন ভুল করায় দুই ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ১২:০৬ pm

সিলেটে লাইন ভুল করে পাহাড়িকা সিলেটে ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বেঘাত সৃষ্টি হয়েছে।

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ