1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ১:২৯ am

চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রাম থেকে সাত বছরের নাতনিকে (ছেলের মেয়ে) ধর্ষণের অভিযোগে দাদা মোনতাজ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা তার শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় দর্শনা থানায় মামলা করেন।

দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেন। পরে শিশুটি রাতে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। বুধবার শিশুটির মা থানায় এসে শশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপরই মোনতাজ আলীকে গ্রেফতার করা হয়।

ওসি (তদন্ত) আরও জানান, গ্রেফতার মোনতাজ আলীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ আইনানুগ সব পদক্ষেপ নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ