1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সরকারি অনুদানে নির্মিত সিনেমায় মোশাররফ করিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ১২:৫৭ am

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবি ‘মুখোশ’। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি। তার বিপরীতে দেখা যাবে রোশানকে। এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি বলেন, ‘গতকাল সোমবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করবেন।’

তিনি জানান, ‘মুখোশ’ সিনেমার শিল্পী প্রায় চুড়ান্ত। এখানে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের ও ফারুখ আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার চরিত্রের নাম শাহ নেওয়াজ, পেশায় একজন প্রভাবশালী প্রযোজক। আর ফারুখ আহমেদকে দেখা যাবে পরিচালকের ভুমিকায়।
তিনি আরও জানান, এ ছবির শুটিং আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে হবে দৃশ্যধারণ।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মুখোশ’ সিনেমা। এটি পরিচালনার পাশাপাশি প্রয়োজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ