1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ট্রাক-অটো রিকশা সংঘর্ষে নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ৩:১৮ pm

নেত্রকোনা- মোহনগঞ্জ সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নেত্রকোনা সদরে বাংলা নয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন শতরশ্রী মহিলা মাদ্রসার শিক্ষক জসিম উদ্দিন (৪০) বাংলা বাজারের মৃত চাঁন মিয়ার ছেলে অটোরিকশা চালক কমল মিয়া (৩৮)।

নেত্রকোনা মডেল থানার এস আই রফিক জানান,ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-১০০৩) নেত্রকোনা সদরের বাংলা নয়াপাড়া এলাকায় পৌছলে অপরদিকে বাংলা বাজার থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশা যাত্রী নিহত হন ও আহত হন ৫জন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ধান ক্ষেতে উল্টে যায়। ট্রাকটির চালক ও চালকসহকারি পালিয়ে গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ