1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
পরিস্থিতি থমথমে

নড়াইলের কালিয়ায় সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ১:২৯ pm

নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপে একই স্থান ও সময়ে বিজয় মিছিল এবং সমাবেশ ডাক দেওয়ায় আজ (মঙ্গলবার) বেলা ১১ থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিষিয়টি নিশ্চিত করেন কালিয়া উপজেলা নির্ভাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক বছরের জন্য এফ এম সোহাগকে সভাপতি, মোঃ রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি এবং এম এম তানবিরুল ইসলামকে সভাপতি ও প্রশান্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে এ দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পরদিন শুক্রবার দুপুরে ছাত্রলীগের পুরান কমিটির একটি অংশ ঐ কমিটি অগণতান্ত্রিক, একতরফা ও পকেট কমিটি উল্ল্যেখ করে কালিয়া শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। পরে শুক্রবার দুপুরে কালিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল চৌরাস্তা এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রানা, কালিয়া সরকারি আব্দুস সালাম ডিগ্রি কলেজের সভাপতি পার্থ চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক শেখ সহ অনেক ছত্রলীগের নেত্রীবৃন্দ।

এ সময় বক্তারা বিতর্কিত ছাত্রদের বাদ দিয়ে পরীক্ষিত ছত্রিনেতাদের নিয়ে সম্মেলন করে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানায়। এবং নেতারা ঘোষণা করেন এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে কালিয়া উপজেলায় থমথমে অবস্থা সৃষ্টি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ