1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্গাপূজার মহাসপ্তমীতে নেত্রকোনায় নানা আয়োজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ৮:১০ pm

আজ শুক্রবার মহাসপ্তমী। দেবীর আগমনের দিন। সকালে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ ও ঘট স্থাপন সম্পন্ন হয়েছে।

মাতৃ আরাধনায় শান্তি স্থিতি কল্যাণ কামনায় আত্মার শুদ্ধ নিবেদন হোক ভক্তি উপচার। জগতে আসুরিক শক্তির পরাভব ও সত্য সুন্দর চির কল্যাণে সবার অন্তরে শান্তি ও কল্যাণ বয়ে আসুক এ কামনায় নেত্রকোনায় আজ ভোরে সূর্য উঠার পূর্ব থেকে বৈরী আবহাওয়ায় নানা আয়োজনের মধ্য মন্ডবে মন্ডবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহাসপ্তমী।

বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকেই নেত্রকোনার পূজা মন্ডপগুলোতে ঢাকের বাদ্য, উলুধনি, চন্ডী পাঠ, পূজা অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত ছিল।

নেত্রকোনা জেলা শহরসহ উপজেলা গুলোতেও একইভাবে ছিল উৎসবের রব। পূজা শেষে ভক্তরা মহাসপ্তমীতে বহুবিধ উপকরণসহ দুর্গা মায়ের চরণে অঞ্চলি দেন।

এবছর নেত্রকোনা সদরসহ ১০টি উপজেলায় ৪৯৪টি মন্ডপে পূজা হচ্ছে। উৎসবকে নির্বিঘ্নে করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ মহাসপ্তমীতে পুজার শেষে ছিল অঞ্জলি ও প্রসাদ বিতরণ। পঞ্জিকা মতে আগামী সোমবার বিজয়া দশমীতে দেবী দুর্গাপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ