1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আদমদীঘিতে বালিশভর্ভি ফেনসিডিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ৪:৪১ pm

বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল নওগাঁর ধামুইরহাটের মাতাজী ঘোষনগর গ্রামের মতি মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনে মাদক কারবারি সোহেল রানা প্লাস্টিকের বস্তার মধ্যে ২টি বালিশে কৌশলে ফেনসিডিল নিয়ে যাত্রীবেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় শারীব সার কারখানার সামনে ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় সোহলের পায়ের মাঝখানে রাখা ২টি বালিশ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ