1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ৫:২১ pm

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা।

বর্তমানে হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে বলে ঢাকায় মাশরাফির একটি ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

চলতি বছরের জুন মাসে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি। সেসময় তার পরিবারের আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সূত্রটি জানায়, ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় হুমায়রার। পরে ৫ দিন আগে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।

তবে আশার খবর হলো বর্তমানে তাদের জ্বর নেই। সুস্থ আছে হুমায়রা-সাহেল। মাশরাফির ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের।

আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই ক্রিকেট তারকা। এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি। এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ