1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দুর্গোৎসব

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭দিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ১২:৩৩ pm

শারদীয় দুর্গোৎসব ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ