1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে নাচের প্রশিক্ষক গণধর্ষণের শিকার , বাস হেলপার গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ১২:২১ am

ময়মনসিংহে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে রাজিব পরিবহনের হেলপার ও তার সহযোগীর কাছে এক নৃত্য প্রশিক্ষক গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার রাতে মুক্তাগাছার রামাকানা এলাকায় একটি গাছের বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুক্তাগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী। পরে রাজিব পরিবহনের হেলপার আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে।

থানা পুলিশ জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমোদপুর গ্রামের এক তরুণী গাজীপুরের শ্রীপুরে একটি সঙ্গীতালয়ে নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করেন। রোববার বিকালে তার অসুস্থ বাবাকে দেখতে ট্রেনযোগে ময়মনসিংহ আসেন। এরপর তিনি নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় থেকে ভুলক্রমে জামালপুরের রাজিব পরিবহনে ওঠেন।

বাসের হেলপার আরিফ হোসেন ওই মেয়েকে বিয়ের কথা বলে ফুসলিয়ে তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে নিয়ে আসে। বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে রামাকানা এলাকায় একটি আকাশি গাছের বাগানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর ওই রাতেই তার সহযোগী একই গ্রামের আজিজুলও বাড়ির পাশের কাসাবা (শিমলা আলু) বাগানে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রাজিব পরিবহনের হেলপার আরিফ ও তার এক সহযোগী ওই মেয়েকে ধর্ষণ করেছে। আরিফকে গ্রেফতার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ