
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ৩৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু একথা জানিয়েছেন।
যে ৩৩ জন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন তাদের মধ্যে সহ-সভাপতি পদে শাহজান খানের নাম আছে। তবে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামে থাকায় তাকে বাদ দেয়া হয়েছে।
কার্যকরী সভাপতির আবুল কালাম আজাদ মারা গেছেন। ওই পদ বিলুপ্ত করা হয়েছে। তার পরিবর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে একজন সহসভাপতি মনোনীত করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই