1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের ৩ কোটি করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ৭:৫৪ pm

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

তিনি বলেন, এজন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ সরকার।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া।

এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ