
খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার নাম কংজ মারমা।
শুক্রবার দিবাগত রাতে মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকার সিন্দুপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় কংজ মারমার কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, ছয়টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫টি রসিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং নিয়মিত চাঁদা আদায়ের স্টক রেজিস্টার জব্দ করে নিরাপত্তা বাহিনী।
আটক কংজমারমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের টোল কালেক্টর ( চাঁদা সংগ্রহকারী)।
নিরাপত্তা বাহিনী জানায়, মানিকছড়ি- রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় রামগড়রে সিন্দুপাড়ায় ইউপিডিএফকর্মী কংজ মারমাকে আটক করা হয়।
রামগড় থানার ওসি মো.শামসুজ্জামান জানান, আটক ব্যক্তিকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ রামগড় থানায় হস্তান্তর করা হয়। ওই ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ