1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সালাহ উদ্দিনপুত্র বললেন

ভূয়া খবরে কান দেবেন না, নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ২:০৫ pm

‘কেউ ভূয়া খবরে কান দেবেন না। আমরা এই নির্বাচনে আছি, আমরা সরে দাঁড়াইনি; শেষ পর্যন্ত মাঠে থাকব।’

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহম্মেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন-এমন গুজবের জবাবে আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিনের ছেলে তানভীর আহমেদ রবিন।

রবিন বলেন, ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ নির্বাচন থেকে থেকে সরে দাঁড়িয়েছেন বলে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এই নির্বাচনে আছি, আমরা সরে দাঁড়াইনি। কেউ ভূয়া খবরে কান দেবেন না। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো।

এর আগে ঢাকা -৫ আসনে উপ-নির্বাচনে অধিকাংশ কেন্দ্র থেকে বিএনপির অধিকাংশ এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে এসে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন তিনি।

সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, এই সরকার প্রথম থেকেই নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত ছিল, এখনো আছে। আজকের নির্বাচনেও তাই করেছেন তাঁরা। সকাল থেকেই আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন তাঁরা। তিনি বলেন, এই আসনের ১৪টি ওয়ার্ডের অধিকাংশ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার খবর পেয়েছি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ