1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানে আহমদিয়া অধ্যাপককে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ৪:৩৩ pm

৫ অক্টোবর ছিল ‘বিশ্ব শিক্ষক দিবস’। আর সেই দিনই পাকিস্তানের পেশোয়ারে আহমদিয়া সম্প্রদায়ের একজন অধ্যাপককে শহরের উজির বাঘ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ড. নাঈমউদ্দিন খট্টক পেশোয়ারের উপকণ্ঠে সুপিরিয়র সায়েন্স কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন।

তিনি কলেজ থেকে বের হয়ে রেগি এলাকায় নিজ বাসায় যাচ্ছিলেন, পথে দৌড়া রোডে অজ্ঞাতপরিচয় কয়েকজন বাইক চালক তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নগর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করেছে এবং ঘটনাটির তদন্ত করছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, নিহত অধ্যাপক আহমদিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। ঘটনার একদিন আগে তাঁর সঙ্গে ধর্ম নিয়ে দুই ব্যক্তির মতবিরোধ হয়, সেই বিতর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি বলেন, নিহত প্রফেসরের সঙ্গে তর্ক-বিতর্ক করা মুবাছির নামে তাঁর এক আত্মীয় এবং সহকর্মী অধ্যাপক সাদ ফারুকের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

এই কর্মকর্তা আরও বলেন, দুজন সন্দেহভাজনকেই নিহত প্রফেসরের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এফআইআর-এ নাম উল্লেখ করা হয়েছে।

গত ২৯ জুলাইয়ের পর পেশোয়ারে এই নিয়ে আহমদিয়া সম্পদ্রায়ের তৃতীয় ব্যক্তি খুন হলেন। ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নাগরিক তাহির নাসিমকে আদালতে এক কিশোর গুলি করে হত্যা করে। গত ১২ আগস্ট গুলবাহার এলাকায় মেরাজ আহমেদ নামে আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যবসায়ীর ওপর হামলা করে তাকে হত্যা করা হয়।

গত ১১ সেপ্টেম্বর নগরের ফান্দু এলাকায় আহমদী সম্প্রদাযের একটি বাসভবন ঘেরাও করে ধর্মীয় উগ্রবাদীরা। পরে পুলিশ পরিবারটিকে উদ্ধার করে। তবে পরিবারের একজন সদস্যকে ব্লাসফেমির অভিযোগ এনে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র : ডন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ