1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোবা থেকে ২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ৩:১৯ pm

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার একটি ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালডাঙ্গী গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের আকবর আলীর স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)।

নিহতের স্বামী আকবর আলী জানান, বুধবার রাতে স্ত্রী আরিদার সাথে ভ্যান কেনার বিষয়ে ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় আলিদা অভিমান করে বলেন, তার সংসার করবেন না। এরপর রাতের খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে দেখি, স্ত্রী ও দুই সন্তান ঘরে নেই।
এ সময় বাড়ির আশেপাশে ও গ্রামে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্ত্রী আরিদার বাপের বাড়িতে যোগাযোগের চেষ্টা করি। পরে সকালে বাড়ির পাশে একটি ছোট্ট ডোবায় স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ পড়ে থাকতে দেখি।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এ পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ