1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হবিগঞ্জে কটন মিলে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রনে লাগবে সারাদিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ১:৩১ pm

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস ডিডি কবোদ আলী সরকার জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ফায়ার সাভির্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে।

তবে তুলার বিশাল স্তূপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে ধারণা করছেন তারা। এ ছাড়া এ ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তা নিরূপণ করতে সময় লাগবে বলে জানান ফায়ার সাভিসের ওই কর্মকর্তা।

তবে ১৫ হাজার ব্যরেল তুলা গোদামে ছিল; যার মুল্য ৮০ কোটি টাকা বলে দায়িত্বশীল একটি সূত্র জানায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ