1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুকুর থেকে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ৯:৪৭ am

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুকুরের পানিতে মরদেহগুলো ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে থানায় খবর দেয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ভোরে ওই গ্রাম থেকে স্থানীয় লোকজন ফোন করে আমাদের জানান পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ