
কিটব্যাগ খুলে তার ভেতর কী আছে, ক্যামেরার সামনে দেখাচ্ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। তার দিকে এগিয়ে আসেন এবি ডি ভিলিয়ার্স। কোহলি তাকে দেখে বলে ওঠেন, ‘এই যে! একে ছাড়া অনুশীলন সম্পূর্ণ হয় না আমার।’
কোহলির কাছে এসে এবি ডি ভিলিয়ার্স কিটব্যাগে হাত দিয়ে বলেন, সবাই ওর ব্যাট চুরি করতে চায়। ও তাই ব্যাগের নিচের দিকে ব্যাট লুকিয়ে রাখে। যাতে কেউ তা খুঁজে না পায়। তবে আমি ঠিক চুরি করব বিরাটের ব্যাট।
এবি ডি ভিলিয়ার্সের কথা শুনে হেসে কোহলি বলেন, কথাটা ভুল নয়। আগে ছয় ব্যাট নিয়ে এসে দেখতাম মাঝপথে তিনটি রয়েছে। কেউ না কেউ ব্যাট চাইতই। তাই ব্যাটে চিড় ধরলে তা না সারিয়ে দিয়ে দিতাম। এবার সারানোর দিকে মন দিয়েছি। জানি ব্যাটগুলো ঠিক থাকা কত জরুরি। ম্যাচে যে ব্যাট নিয়ে খেলি, তাতে অনুশীলনের সময় হাত দিতে চাই না।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ