1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যাত্রাবাড়ীতে আ’লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ৬:০৬ pm

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংসযোগ চলাকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এলে আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করে।

এ সময় ছাত্রদল ও যুবদলসহ ১০ থেকে ১২ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর পুলিশি বাধা উপেক্ষা করেই মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

ধাওয়া-পাল্টাধাওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, ১৭ অক্টোবর কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকব। কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ