1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নুরকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস আসিফ নজরুলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ৪:২৭ pm

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া করেছেন ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক তার ফেরিফাইড ফেসবুক পেজে নুরকে নিয়ে দেয়া আবেগঘন এক স্ট্যাটাসে তাকে সঠিক পথে রাখতে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এতে তিনি অন্যায়ের বিরুদ্ধে নুরের প্রতিবাদ, তার ওপর হামলা-হয়রানি ও দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন।

ডাকসুর ভিপিকে নিয়ে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে, এককাতে বেশীক্ষণ শুয়ে থাকতে পারেনা আজো।

তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।

বারবার তবু তার বিরুদ্ধে অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র নম্র চেহারার মানুষজন সামান্যলোভে তার বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যেচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংশ খুলে খুলে খেতে চায়।

চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে।

আল্লাহ্ তোমার কাছে দোয়া করি, আমাদের নুর-কে সঠিক পথে রাখো। তাকে রক্ষা করো। তাকে আরো শক্তিশালী করে দাও।

আল্লাহ, আমার দোয়া কবুল করো’

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ