1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
লড়াই অব্যাহত

এবার হাদরাত শহর মুক্ত করল আজারবাইজান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ১:৫৩ am

নাগোরনো-কারাবাখের বিতর্কিত যুদ্ধবিধস্ত অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণার পরেও ফের সেখানে গোলাগুলি বর্ষণ হচ্ছে। আর্মেনিয়া এবং আজারবাইজান উভয় পক্ষই জানিয়েছে, সেখানে লড়াই অব্যাহত রয়েছে। উভয় পক্ষই দাবি করেছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং এর প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই দুটি দেশই নাগোরনো-কারাবাখে মালিকানা দাবি করছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজারবাইজানের সামরিক বাহিনী নাগোরনো-কারাবাখের নতুন একটি এলাকা দখলমুক্তের কথা জানিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজভিশন জানিয়েছে, আর্মেনিয়ার দখল থেকে হাদরাত শহর দখলমুক্ত করেছে আজারবাইজান। এরপর দখলমুক্ত এলাকার দুই মিনিট বিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বিস্তৃীর্ণ এলাকা দখলে নিয়েছে আজেরি সেনাবাহিনী। লোকালয়ে সুনশান নীরবতা। বাড়িঘর ফাঁকা রেখে মানুষ অন্যত্র চলে গেছে। কিছু দূর পর পর খালি বাড়ি-ঘর দেখা যাচ্ছে।
এর আগে আর্মেনিয়া জানায়, আজারবাইজানের সামরিক বাহিনী বিরোধপূর্ণ অঞ্চলটির দক্ষিনাংশে গোলাবর্ষণ করেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এবং আর্মেনীয় বাহিনীকে নাগোরনো -কারাবাখ অঞ্চলের কাছে আজারবাইজান অঞ্চলে গোলাগুলি করার জন্য অভিযুক্ত করেছে।

গত শনিবার দুপুরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং সাময়িকভাবে হলেও এই অঞ্চলে হিংস্রতা বন্ধ হয়। তার আগে অবশ্য আর্মেনিয়া এবং আজারবাইজান মস্কোয় ১০ ঘন্টা আলোচনা করে। তারপর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এ যুদ্ধবিরতিটি উভয় পক্ষই বন্দী বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের উদ্দেশ্যে করা হয়েছিল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ