
সরকার বিরোধী প্রচারনাসহ নানা অভিযোগ উঠেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী মাহমুদুল হাসানের বিরুদ্ধে।
বর্তমানে তিনি ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নামক একটি পেশাজীবি সংগঠনের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।বিভিন্ন সময় তার বিরুদ্ধে সরকার বিরোধী প্রচারনার অভিযোগ ওঠে।বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করা সরকার বিরোধী বিভিন্ন ছবি ও পোষ্ট অনলাইন মাধ্যমে প্রকাশ হতে দেখা যায়।
এমনকি গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাদের সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করা শুরু করেন বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে শোনা যায়।
এসকল অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে করা সরকার বিরোধী বিভিন্ন ছবি ও পোষ্ট যা একজন সরকারি কর্মচারী কখনো করতে পারেন না।
তার উল্লেখযোগ্য পোষ্ট এর মধ্যে দেখা যায় তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন চান,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর নি:শর্ত মুক্তি চান,সাবেক নৌ পরিবহন মন্ত্রী আওয়ামীলীগ এর সভাপতিমণ্ডলীর সদস্য জনাব শাহাজান খান কে উভচর মন্ত্রী বলে আখ্যায়িত করেন।এছাড়া, বিভিন্ন সময়ে বর্তমান সরকারের এমপি মন্ত্রী মহোদয় কে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট তার আইডিতে দেখা যায়। এছাড়া, তার ফেসবুক আইডি ডিটেলস এ BNP লেখা দেখা যায়।একটি পোষ্ট এ তিনি জাতীয় সংসদ এ যারা বসে তারা অবৈধ কি না সেরকম প্রশ্নও রেখেছেন।খোঁজ নিয়ে জানা যায় ছাত্র জীবনে তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্র শিবিরের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন।
১১-২০ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে কথা বলে জানা যায় এসব অভিযোগ সত্য। তারাও এগুলো অনেক আগেই দেখেছেন তবে কেউ নাম পরিচয় প্রকাশ করতে চাননি।কয়েকজন নেতা বলেন মাহমুদ সাহেব এর কারনে ১১-২০ ফোরাম আজ সরকার বিরোধী বলে পরিচিত হচ্ছে তার বিরুদ্ধে কিছু বললে তিনি হুমকি সহ সংগঠন থেকে বহিষ্কার এর ভয় দেখান,আমরা মুজিব আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশকে এগিয়ে নিতে চায় কিন্তু এরকম সরকারের বিভিন্ন যায়গায় ওৎ পেতে থাকা ব্যক্তিদের কারনে আমরা আগাতে পারছি না।সাধারণ সম্পাদক এর সকল অপকর্মের সাথে কেন্দ্রের সিনিয়র সহ সভাপতি সহ ৩/৪ জন নেতা তাকে সার্বিক সাপোর্ট দেন।
এসব বিষয়ে জানতে প্রথমেই কথা বলি ১১-২০ ফোরামের সভাপতি জনাব মোঃমিরাজুল ইসলাম এর সাথে তাকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবে বলে ফোন কেটে দেন আর তার সাথে যোগাযোগ করা যায়নি। সরকারি গাড়ি চালক সমিতির এক নেতা বলেন ১১-২০ এর সাধারণ সম্পাদক এর এসব দেখেই আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্য সহকারী মাহমুদুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার এক উর্ধতন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি বলেন, একজন সরকারি কর্মচারী কখনো সরকার বিরোধী কোন পোষ্ট বা কমেন্ট করতে পারে না এটা দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই