1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন: গয়েশ্বর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ৪:২৩ pm

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনি পথসভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন।

আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি এমন হুঁশিয়ারি দেন। এদিকে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না।

গয়েশ্বর বলেন, ঢাকার উপ-নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে তাদের সামনে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। একাত্তরের পাকিস্তানি বাহিনীর ধর্ষণের মতো দেশে এখন ধর্ষণ-নির্যাতন চলছে বলেও পথসভা থেকে অভিযোগ করেন বিএনপি নেতারা।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এই যে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটার জন্য মুক্তিযদ্ধা হয়নি। পাকবাহিনী না আসলেও পাকবাহিনীর প্রেতাত্মা আসছে। এই যে নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, যুদ্ধকালীন সময়ে পাকবাহিনীর যে কর্মকাণ্ড ছিল তার চেয়েও বর্বর কাহিনী কিন্ত এখন প্রতিদিন ঘটছে।’

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ