1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ১:০৯ pm

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গুলিতে বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বসন্ত তঞ্চঙ্গ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের কর্মী ছিলেন।

রোববার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চন্দ্রঘোনা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইলে চালাতেন। আজ (রোববার) সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তাকে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ