1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ৩:৪০ am

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন মনিরুজ্জামান ও মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রমনা থানা এলাকার ইস্কাটন রোডের হলিফ্যামিলি হাসপাতালের সামনে ডিবি গুলশান বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।

ডিবি গুলশান বিভাগের সহকারি কমিশনার (এসি) মাহবুবুল আলম জানান, গোপণ তথ্যের ভিত্তিতে হলিফ্যামিলি হাসপাতালের সামনের রাস্তায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা যশোর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ