1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দাউদকান্দি উপজেলা নির্বাচন

বিএনপির নির্বাচনী সভায় ভোট চাইলেন নৌকার প্রার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ২:৪৮ am

আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দির বাসভবনে পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের হাতে নৌকা প্রতীকের লিফলেট দিয়ে বিনয়ের সহিত ভোট প্রার্থনা করেন।

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আগামী ২০ অক্টোবর নির্বাচনে দলীয় প্রভাবে নয় উন্নয়নের প্রভাবে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নৌকার প্রার্থী মোহাম্মদ আলী এখানে উপস্থিত হয়ে অহিংস রাজনীতির সূচনা করলেন। সে একজন বিচক্ষণ এবং তরুণ রাজনীতিবিদ। আমি তার জন্য দোয়া করি।

কিন্তু বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এই দলের প্রার্থীকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন দলমত নির্বিশেষে সুষ্ঠু এবং অবাধ হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ